বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষকদের জন্য ব্যাংক ঋণ, ৩৬ লাখ টাকা বিতরণ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৫:০৪ পিএম
কৃষকদের জন্য ব্যাংক ঋণ, ৩৬ লাখ টাকা বিতরণ
expand
কৃষকদের জন্য ব্যাংক ঋণ, ৩৬ লাখ টাকা বিতরণ

কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের সহজ শর্তে ব্যাংক ঋণের আওতায় আনা এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে বাহুবল উপজেলায় উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা, আলোচনা সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর যুগ্ম পরিচালক হুমায়রা জাহান রূপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিক ব্যাংক পিএলসি’র সহকারী মহাব্যবস্থাপক মো. মুমিনুল হক চৌধুরী এবং বাহুবল উপজেলা কৃষি কর্মকর্তা চিন্ময় কর অপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়।

অনুষ্ঠানে উপজেলার ৫টি ব্যাংকের আওতায় মোট ৩৬ লাখ ৬৫ হাজার টাকার কৃষি ঋণ ২১ জন কৃষকের মাঝে প্রকাশ্যে বিতরণ করা হয়। এ সময় ঋণগ্রহীতাদের মাঝে চেক হস্তান্তর করা হলে তারা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি খাতকে আরও শক্তিশালী করা জরুরি। কৃষকদের সময়োপযোগী ও সহজ শর্তে ঋণ প্রদান করা গেলে তারা উৎপাদন ব্যয় মেটাতে সক্ষম হবেন এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে আগ্রহী হবেন। একই সঙ্গে কৃষকদের ব্যাংকিং ব্যবস্থার আওতায় এনে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, অনেক সময় কৃষকরা প্রয়োজনীয় তথ্য ও প্রক্রিয়া সম্পর্কে অবগত না থাকায় ব্যাংক ঋণ নিতে আগ্রহী হন না। তাই মাঠপর্যায়ে এ ধরনের প্রচারণা কার্যক্রম কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে এবং কৃষি ঋণ গ্রহণ সহজতর করবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, কৃষি বিভাগের প্রতিনিধিসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর উদ্যোগে এবং উপজেলার তফসিলি ব্যাংকসমূহের অংশগ্রহণে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করে বেসিক ব্যাংক পিএলসি, মিরপুর বাজার শাখা, বাহুবল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup