মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা পরিষদের প্রশাসকের মতবিনিময়

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৩:৫৪ পিএম
হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা পরিষদের প্রশাসকের মতবিনিময়
expand
হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা পরিষদের প্রশাসকের মতবিনিময়

হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

সভায় জেলা পরিষদের চলমান উন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, জনসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বয় জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়।

জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব বলেন, “জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জেলা পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা প্রয়োজন। উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঠিক তথ্য জনগণের কাছে তুলে ধরতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জনসেবার মান বৃদ্ধি এবং জেলা পরিষদের কার্যক্রম আরও জনমুখী করার বিষয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। পাশাপাশি জেলা পরিষদ ও গণমাধ্যমের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা অরুণ কুমার পাল, নির্বাহী প্রকৌশলী সবুজ আহমেদ, সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, মোহাম্মদ নাহিজ, গোলাম মোস্তফা রফিক, মো. ফজলুর রহমান, রুহুল হাসান শরিফ, চৌধুরী ফরিয়াদ, সৈয়দ এখলাছুর রহমান খোকনসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও জেলা পরিষদ ও গণমাধ্যমের মধ্যে এ ধরনের সংলাপ ও মতবিনিময় অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Argentina VS Egypt
Scheduled
07 Jul, 10:00 PM
VS
World Cup