বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে ২২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, জনসম্মুখে বিনষ্ট

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৪:১৭ এএম
expand
হবিগঞ্জে ২২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, জনসম্মুখে বিনষ্ট

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা ও কাশিমনগর বাজারে অভিযান চালিয়ে আনুমানিক ২০০ থেকে ২২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ মো. ফরিদুল হকের নেতৃত্বে নিষিদ্ধ মাছগুলো জব্দ করা হয়।

পরে বাজারসংলগ্ন একটি স্থানে জনসম্মুখে জব্দকৃত পিরানহা মাছ বিনষ্ট করা হয়। জব্দ করা মাছের আনুমানিক বাজারমূল্য ৩০ থেকে ৩৫ হাজার টাকা।

উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ মো. ফরিদুল হক জানান, পরিবেশ ও দেশীয় জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ পিরানহা মাছের চাষ, পরিবহন ও বাজারজাতকরণের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তিনি সংশ্লিষ্টদের এ ধরনের মাছের ব্যবসা থেকে বিরত থাকার আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Mexico VS Ecuador
Scheduled
01 Jul, 08:00 AM
VS
World Cup