শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পুশইন ঠেকাতে বিশেষ সভা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৩:১০ এএম
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
expand
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়ন পরিষদে ভারত থেকে সম্ভাব্য অবৈধ পুশইন প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা।

চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় সীমান্তবর্তী এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ভারত থেকে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ (পুশইন) প্রতিরোধ, মাদক ও চোরাচালান রোধ এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং যেকোনো সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মেহেদী হাসান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভা শেষে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ পুশইন প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্থানীয় জনগণকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Japan VS Sweden
87'
1 - 1
56' Daizen Maeda
62' Anthony Elanga
World Cup