শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাধবপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক 

মাধবপুর, (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম
আটককৃত মো: সোহাগ মিয়া (২২)
expand
আটককৃত মো: সোহাগ মিয়া (২২)

হবিগঞ্জের মাধবপুরে ৩০ কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন( র‍্যাব -৯)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১ টায় র‍্যাব -৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃত মাদক কারবারি মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের খড়কি গ্রামের মো: দুলাল মিয়ার ছেলে মো: সোহাগ মিয়া (২২)।

র‍্যাব-৯ জানায়, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল নিয়মিত রাত্রিকালীন টহল ও মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রম পরিচালনাকালে বুধবার( ২১ জানুয়ারি) রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাধবপুর থানাধীন ৯নং নোয়াপাড়া ইউনিয়নের টঙ্গীমোড় এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় একজনকে আটক করা সম্ভব হলেও অপর একজন কৌশলে পালিয়ে যায়।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে তার হেফাজতে মাদকদ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করে। তার হেফাজতে থাকা তিনটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে খাকি রঙের স্কচ টেপ দ্বারা মোড়ানো ছয়টি পোটলায় মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও জানান,মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন