মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিয়ানীতে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন 

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৩ পিএম
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে নেওয়া
expand
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে নেওয়া

দীর্ঘ ১৯ মাস পর গোপালগঞ্জের কাশিয়ানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ পতাকা উড়তে দেখা গেছে।

কাশিয়ানী সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য হাসানুর রহমান হাসু কয়েকজন দিনমজুর নিয়ে এ পতাকা উত্তোলন করেছেন বলে জানা গেছে।

এ সময় তারা ‘জয় বাংলা’ সহ বিভিন্ন দলীয় স্লোগান দেন।

পরে কার্যালয়ের সামনে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির ওপর জমে থাকা ধুলাবালি পরিষ্কার করেন তারা।

এ ব্যাপারে কাশিয়ানী সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য হাসানুর রহমান হাসুর বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে আত্মগোপনে চলে যান।

ফলে দীর্ঘ ১৯ মাস ধরে উপজেলা কার্যালয়টি তালাবদ্ধ ছিল এবং প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ ছিল।

এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, ‘পতাকা উত্তোলনের বিষয়টি আমার জানা নেই।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup