মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ আফিল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৯ পিএম আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৬ পিএম
শেখ আফিল উদ্দিন
expand
শেখ আফিল উদ্দিন

৬২ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যশোর-১ আসনের সাবেক এমপি শেখ আফিল উদ্দিন ও তার স্ত্রী তাহেরা সোবহা’র বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।

তিনি জানান, সাবেক এমপি শেখ আফিল উদ্দিন সরকারের দায়িত্বশীল পদে থেকে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৪৬ কোটি ২৬ লাখ ৪ হাজার ৪শ’ ২২ টাকা অর্জনের তথ্য পেয়েছে দুদক এবং তার স্ত্রী তাহেরা সোবহার ১৬ কোটি ৫ লাখ টাকার বেশি অসঙ্গতিপূর্ণ অর্থের তথ্য পাওয়া গেছে।

এ কারণে দুদক কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় তাদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করার কথাও জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup