শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে তুলার গুদামে ভয়াবহ আগুন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০১:০৫ এএম
expand
গাজীপুরে তুলার গুদামে ভয়াবহ আগুন

গাজীপুরের কালিয়াকৈর পালপাড়া এলাকায় একটি তুলার গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ।

শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত ১১ টা ৪৫ মিনিটে কালিয়াকৈর পৌরসভাধীন পালপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে তুলার কারখানাটিতে হঠাৎ আগুন জ্বলতে শুরু করে। এসময় আগুন দেখে পথচারীরা চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী অগ্নিকাণ্ডের খবরটি নিশ্চিত করেন। তিনি বলেন, আমাদের খবর দিলে দুটি ইউনিট দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়েছে। তাৎক্ষণিক ভাবে বিস্তারিত বলা যাচ্ছে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Scotland VS Morocco
76'
0 - 1
2' Ismael Saibari
World Cup