

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপ এলেই বদলে যায় ফেনীর ফুলগাজী উপজেলার ২ নম্বর মুন্সিরহাট ইউনিয়নের উত্তর আনন্দপুর গ্রামের চিত্র। লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি অগাধ ভালোবাসায় গ্রামের বাসিন্দারা নিজেদের গ্রামকেই নতুন পরিচয় দিয়েছেন- ‘আর্জেন্টিনা গ্রাম’।
বিশ্বকাপের সময় গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে উড়তে দেখা যায় আকাশি-সাদা আর্জেন্টিনার পতাকা। বাড়িঘর, দোকানপাট, এমনকি গ্রামের প্রবেশপথও সাজানো হয় আর্জেন্টিনার রঙে। ছোট-বড় সবাই আর্জেন্টিনার জার্সি পরে দলটির প্রতি সমর্থন প্রকাশ করেন।
স্থানীয়দের ভাষ্য, বহু বছর ধরেই এ গ্রামের অধিকাংশ মানুষ আর্জেন্টিনার সমর্থক। বিশেষ করে লিওনেল মেসির প্রতি ভালোবাসাই তাদের এই আবেগকে আরও গভীর করেছে। বিশ্বকাপ ঘিরে গ্রামের তরুণরা একসঙ্গে খেলা দেখেন, শোভাযাত্রা করেন এবং বিভিন্ন আয়োজনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।
গ্রামবাসীরা জানান, আর্জেন্টিনার প্রতি ভালোবাসার কারণেই এখন আশপাশের মানুষ উত্তর আনন্দপুরকে ‘আর্জেন্টিনা গ্রাম’ নামেই বেশি চেনেন।
স্থানীয়দের কাছে এটি শুধু একটি নাম নয়, বরং দীর্ঘদিনের ফুটবলপ্রেম ও আবেগের প্রতীক।
বিশ্বকাপের ফাইনাল সামনে রেখে গ্রামটিতে আবারও উৎসবের আমেজ বিরাজ করছে। আর্জেন্টিনা শিরোপা জিতবে- এমন প্রত্যাশায় ইতোমধ্যে নানা প্রস্তুতি নিয়েছেন সমর্থকরা। তাদের বিশ্বাস, মেসির হাত ধরেই আবারও বিশ্বকাপের ট্রফি যাবে আর্জেন্টিনার ঘরে।