

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দুর্যোগ পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে দিনাজপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১টার দিকে শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
যাত্রীরা অভিযোগ করে আগামীর সময়কে জানান, আধাঘন্টা ধরে বাসের মধ্যে বসা। গরমে অসুস্থ হয়ে যাচ্ছি। শিক্ষার্থীরা চাইলে ব
আন্দোনরত শিক্ষার্থীদের জানায়, তিন দফা দাবিতে তাদের এই কর্মসূচি। দাবিগুলো হলো, দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে গতকাল সোমবার যেসব পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের ফের পরীক্ষার সুযোগ দেওয়া এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী। তিনি জানালেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তুতি চলছে।