বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে ট্রাকচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের ‎‎

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫১ পিএম
ট্রাকচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের ‎‎
expand
ট্রাকচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের ‎‎

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় মো. জাহিদ হোসেন (৯) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. আব্দুল্লাহ (৮) নামের আরো এক শিশু গুরুতর আহত হয়েছে। ‎ নিহত জাহিদ হোসেন উপজেলার নিজপাড়া ইউনিয়নের বলরামপুর মধ্যপাড়া গ্রামের মো. আকাশের ছেলে। আহত আব্দুল্লাহ একই এলাকার মো. সোহেলের ছেলে। তারা দুজনেই বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। ‎ ‎সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার নিজপাড়া ইউনিয়নের বলরামপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে দুই শিশু সাইকেল নিয়ে রাস্তায় চলাচলের সময় বিপরীতমুখী একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই জাহিদ হোসেনের মৃত্যু হয় এবং আব্দুল্লাহ গুরুতর আহত হয়।

‎স্থানীয়রা দ্রুত আব্দুল্লাহকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। ‎ এ বিষয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘাতক ট্রাকসহ চালক মো. আলামিনকে (২৬) আটক করা হয়েছে। আটক আলামিন উপজেলার আউলাপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X