

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় ঐক্যজোট সমর্থিত দিনাজপুর-৩ (সদর) আসনের প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম বলেছেন, তিনি নির্বাচিত হতে পারলে কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা নেবেন না।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি ঘোষণা দেন এ আইনজীবী।
ভোটারদের উদ্দেশ্যে আইনজীবী মাইনুল আলম বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীনের ফজিলতে এবং দিনাজপুর ৩ আসনের সম্মানিত জনগণের ভালোবাসায় আমি যদি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হই, তাহলে আমি ব্যক্তিগতভাবে কিংবা আমার পরিবারের কোনো সদস্য কোনোদিনই সরকারি কোনো সুযোগ-সুবিধা গ্রহণ করবো না। আমি আপনাদেরকে সাক্ষী রেখে ওয়াদা করছি।
মন্তব্য করুন