বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবি শিবিরের ২১ জনের কমিটিতে ৭ টপার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১০:২১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া দুই শিক্ষার্থীসহ অন্তত সাত জন বিভাগীয় টপার স্থান পেয়েছেন।

কমিটিতে স্থান পেয়েছেন সংগঠনটির সভাপতি মহিউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসাইন খান, মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম, স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আশিক বিল্লাহ, আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া (সাখাওয়াত জাকারিয়া), গবেষণা সম্পাদক রাফিদ হাসান সাফওয়ান এবং ছাত্রকল্যাণ সম্পাদক মো. মাহাবুব আলম (মিরাজ)।

রবিবার (৮ মার্চ) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটির ঘোষণা দেওয়া হয়।

২১ সদস্যের তথ্য ঘেঁটে দেখা গেছে, সদ্য গঠিত কমিটিতে স্থান পাওয়া আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া ২০২০–২১ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‘খ’ ইউনিটে প্রথম স্থান অর্জন করেছিলেন। পাশাপাশি তিনি তার বিভাগের স্নাতক ফলাফলে যৌথভাবে পঞ্চম স্থান অধিকার করেন।

একই শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটে প্রথম স্থান অর্জন করা রাফিদ হাসান সাফওয়ানও রয়েছেন এই কমিটিতে। তিনি হাজী মুহাম্মদ মুহসীন হল সংসদের সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের ২০২৬ সেশনের কমিটিতে গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনিও তার বিভাগের ফলাফলে সপ্তম স্থান অর্জন করেন।

কমিটির সভাপতি মহিউদ্দিন খান বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী। তিনি স্নাতকে ৩.৯৩ সিজিপিএ অর্জন করে প্রথম শ্রেণিতে প্রথম হন। পরে স্নাতকোত্তরে ৩.৯৭ সিজিপিএ অর্জনের মাধ্যমে আবারও কৃতিত্বের পরিচয় দেন।

কমিটির স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক এবং বিজয় একাত্তর হল সংসদের সাধারণ সম্পাদক আশিক বিল্লাহ আরবি বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের স্নাতক পরীক্ষায় ৩.৯৮ সিজিপিএ অর্জন করে যৌথভাবে প্রথম স্থান লাভ করেন।

মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে স্নাতকোত্তরে ৪.০০ সিজিপিএ অর্জন করেছেন। এর আগে স্নাতক পর্যায়ে কবি জসীমউদ্দীন হলে প্রথম হয়ে গোল্ড মেডেল ও ডিনস অ্যাওয়ার্ড লাভ করেন তিনি।

কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসাইন খান ২০১৯–২০ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় ৩০তম স্থান অর্জন করেন। তিনি আরবি বিভাগ থেকে স্নাতক অনার্সে ৩.৯৯ সিজিপিএ অর্জন করে প্রথম স্থান অধিকার করেন এবং ডিনস অ্যাওয়ার্ড অর্জন করেন। এছাড়া ছাত্রকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া মো. মাহাবুব আলম (মিরাজ) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে স্নাতক পরীক্ষার ফলাফলে পঞ্চম স্থান অর্জন করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন