বৃহস্পতিবার
৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের বিয়ের সম্পর্ক বৈধ না অবৈধ, যা জানালেন আহমাদুল্লাহ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৩:৪৫ এএম
জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ ।। ফাইল ছবি
expand
জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ ।। ফাইল ছবি

ইসলামে বিয়ে একটি পবিত্র বন্ধন হিসেবে বিবেচিত। আল্লাহ তাআলা স্বামী-স্ত্রীর সম্পর্ককে বৈধ ও স্বীকৃত করার উদ্দেশ্যে বিয়ের বিধান দিয়েছেন। কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকে—বিয়ের আগে যদি কোনো ছেলে-মেয়ের মধ্যে প্রেম বা অবৈধ সম্পর্ক থাকে, বিয়ে করার পর সেই সম্পর্ক কি স্বয়ংক্রিয়ভাবে বৈধ হয়ে যায়?

জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ জানিয়েছেন, বিয়ের মাধ্যমে স্বামী-স্ত্রীর সম্পর্ক অবশ্যই বৈধ হয়ে যায়। কারণ ইসলামে বিয়ে সম্পন্ন হলে সম্পর্ক হালাল হিসেবে গণ্য হয়। তবে তিনি স্পষ্ট করে উল্লেখ করেন, বিয়ের আগে যে সম্পর্ক অবৈধ ছিল, সেটি পূর্বের গুনাহ হিসেবে আলাদা এবং বিয়ের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ক্ষমা বা বৈধ হয় না।

শায়খ আহমাদুল্লাহ বলেন, বিয়ের আগে যদি কোনো ছেলে-মেয়ের মধ্যে হারাম সম্পর্ক থেকে থাকে, তাদের উচিত আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করা। এতে নিজের ভুলের জন্য অনুতপ্ত হওয়া, লজ্জা পাওয়া এবং আল্লাহর কাছে চোখের পানি ফেলেও ক্ষমা প্রার্থনা করা অন্তর্ভুক্ত। এছাড়া ভবিষ্যতে আর কোনো হারাম সম্পর্ক এড়িয়ে চলার দৃঢ় সংকল্প নেওয়াও জরুরি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন