বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির ফ্যামিলি কার্ড ও জুলাই সনদ ইস্যুতে শিশির মনিরের ফেসবুক পোস্ট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০২:৫৯ এএম
জামায়াত নেতা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির
expand
জামায়াত নেতা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির

নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কে ধন্যবাদ জানিয়েছে জামায়াত নেতা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকারকে তিরস্কারও করেছেন তিনি।

মঙ্গলবার (১০ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এসব লেখেন তিনি।

শিশির মনির লেখেন, ‘ফ্যামিলি কার্ড উদ্বোধন করে প্রদত্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন-সে জন্য সরকারকে অনেক অনেক ধন্যবাদ। অপরপক্ষে প্রতিশ্রুত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ভঙ্গ করেছেন-সেজন্য সরকারকে অনেক অনেক তিরস্কার।’

এর আগে মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তিসংলগ্ন) ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, নারীদের স্বাবলম্বী ও ক্ষমতায়ন করতে পারলেই দেশ এগিয়ে যাবে। সরকার পর্যায়ক্রমে চার কোটি পরিবারকে আগামী ৫ বছরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে।

প্রাথমিকভাবে ঢাকার কড়াইল ও ভাসানটেক বাগানবাড়ি বস্তি, রাজবাড়ীর পাংশা, চট্টগ্রামের পটিয়া এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরসহ দেশের ১৪টি স্থানে ফ্যামিলি কার্ড প্রকল্প চালু হচ্ছে। এর আওতায় নির্বাচিত নারীরা মাসে আড়াই হাজার টাকা করে পাবেন;

অন্যকোনো ভাতা বা সুবিধা পাবেন না বলে জানান প্রধানমন্ত্রী। তবে পরিবারের অন্য কেউ কোনো সুবিধা পেয়ে থাকলে তা বহাল থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন