রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাবতলীতে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০১:৩৫ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মিরপুরের গাবতলীতে দীপনগর মাছের আড়তের পাশে এলাকায় (মাছবাহী) ফ্রিজিং গাড়ি মেরামতের সময়ে সিলিন্ডার বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাশে দাড়িয়ে থাকা ইমরান (২৫) নামের একজন নিহত হয়েছেন। একই সঙ্গে এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

শনিবার (০৮ আগস্ট) দিবারাতে ঘটনাটি ঘটে।

ঘটনার পর পর গুরুতর আহত অবস্থায় ইমরানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক রাত ১০টা ৩৪ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইমরান নড়াইলের লোহাগড়া উপজেলার সারোয়ার মোল্লার ছেলে। তিনি একজন কোল্ড স্টোরেজের কর্মী ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি দারুসসালাম থানাকে অবগত করা হয়েছে।

হাসপাতালে নিয়ে আসা উদ্ধারকারী মো. সবুজ জানান, দীপনগর এলাকায় কোল্ড স্টোরেজের সামনে মাছ বহনকারী ফ্রিজিং গাড়ি মেরামত করছিল। হঠাৎ সেখানে বিস্ফোরণ ঘটে, ধারণা করা হচ্ছে, গাড়ির সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।

এতে আশে-পাশে থাকা বেশ কয়েকজন আহত হয় বলেও জানান তিনি। বলেন, “আমরা গুরুতর আহত ইমরানসহ দু’জনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে, সেখানকার চিকিৎসক ইমরানকে মৃত বলে জানান।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন