বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০১:২৫ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় মো. মানিক (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা হেলাল উদ্দিন নামের আরেক যুবক আহত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার এবিসি আঞ্চলিক মহাসড়কের নন্দীরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মানিক উপজেলার টৈটং ইউনিয়নের সোনাইছড়ি নতুনপাড়া এলাকার মোক্তার আহমদের ছেলে। সে পেকুয়া বাজারস্থ জেনারেল হাসপাতালের ফার্মেসির দায়িত্বে কর্মরত ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে পেকুয়া বাজার থেকে নন্দীরপাড়ার দিকে মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন মানিক। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় চমেকে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup