

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৪ জেলেকে মৃত্যু উদ্ধার করলেও এখনো নিখোঁজ থাকা এক জেলেকে উদ্ধারে স্থানীয় জেলেরা সাগরে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
বৈরী আবহাওয়ার মধ্যে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কক্সবাজারের কুতুবদিয়ার গভীর সাগরে ট্রলারডুবির ঘটনায় ১২ জন জেলের মধ্যে ৭ জনকে জীবিত উদ্ধার করলেও আরো ৫ জন নিখোঁজ ছিলো।
এ ঘটনায় আরো চার জেলেকে মৃত্যু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো একজন জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলের নাম নাছির উদ্দীন সে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
সোমবার ভোর সাড়ে চারটার দিকে কুতুবদিয়া উপকূল থেকে দূর গভীর সাগরে এ দুর্ঘটনাটি ঘটে। বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ অমজাখালীর নুরুল আবছারের মালিকানাধীন এফবি ফকিরা মসজিদ নামে ফিশিং ট্রলারটি ১২ জন মাঝি-মাল্লাকে নিয়ে মাছ ধরতে সাগরে যায়। ভোরে বৈরী আবহাওয়ার মধ্যে ট্রলারটি ডুবে যায়।
দুর্ঘটনার পর সাত জেলেকে জীবিত উদ্ধার করা হলেও পাঁচজন নিখোঁজ ছিলেন। পরে স্থানীয় জেলেদের সহায়তায় ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করে সোমবার রাত ৯টার দিকে কুতুবদিয়ায় নিয়ে আসা হয়। ট্রলারের ভেতরে তল্লাশি চালিয়ে চার জেলের মরদেহ উদ্ধার করা হয়।
কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফারুক হোসেন জানান, উদ্ধার হওয়া চারটি মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো নিখোঁজ থাকা এক জেলেকে উদ্ধারে স্থানীয় জেলেরা সাগরে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।