শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার  ‎

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১২:০১ পিএম
ম্যাপ।
expand
ম্যাপ।

‎কক্সবাজারের কুতুবদিয়ার নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের সমুদ্রতীরে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে নিহতের ছেলে ইদ্রিস ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তার বাবা ফেরদৌস আলমের বলে শনাক্ত করেন।

‎নিহত ফেরদৌস আলম (৫২) উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের বাঁকখালী চাদেরঘোনা এলাকার বাসিন্দা। ‎ ‎পারিবারিক সূত্রে জানা যায়, তিন দিন আগে ফেরদৌস আলম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার একটি ফিশিং বোটে করে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। মাছ ধরার সময় বৈরী আবহাওয়ায় সৃষ্ট ঝড়ে তিনি ও আরও দুই জেলে সাগরে ছিটকে পড়েন। পরে অন্য দুই জেলেকে জীবিত উদ্ধার করা হলেও ফেরদৌস আলম নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে কুতুবদিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ‎ ‎‎কুতুবদিয়া থানার ওসি (তদন্ত) মো. ফারুক বলেন, পরিবারের আবেদনের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup