শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ, মিয়ানমারের ৮ নাগরিক আটক

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৪:৪৩ এএম
সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে গ্রেপ্তার ৮ ব্যক্তি
expand
সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে গ্রেপ্তার ৮ ব্যক্তি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের ৮ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১০ জুলাই) বিকেল ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ৪১ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন গাছবুনিয়া নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে সন্ধ্যায় আটককৃতদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, মংবা তংচংগা (৩৪), পিতা-মংসাচিং, গ্রাম-মেদেক; মংম (২০), পিতা-খিংলা, গ্রাম-মেডাই; কিংলা থুয়াইং (২১), পিতা-থিংসা মং, গ্রাম-মেডাই; রুপার (১৯), পিতা- মৃত মুরিংগা , গ্রাম-মেদেক; থাইংসা মং (৪০), পিতা-মৃত চাযাইলা, গ্রাম-ওয়াকেং; তুলি (২০), পিতা-থাইংসা মং, গ্রাম-ওয়াকেং; তানতানাইং (২০), পিতা-থাইংসা মং, গ্রাম-ওয়াকেং এবং মংতা নাইং (২০), পিতা-থাইংসা মং, গ্রাম-ওয়াকেং।

জানা গেছে, আটককৃতদের মধ্যে মংবা তংচংগা নামের একজন নিজেকে বাংলাদেশি নাগরিক দাবি করেন। যদিও পরবর্তীতে তার জাতীয় পরিচয়পত্র এবং জন্মনিবন্ধন পর্যবেক্ষণে কোন তথ্য পাওয়া যায়নি।

ঘুমধুম সীমান্তের কয়েকজন বাসিন্দা জানান, বিকালের দিকে মিয়ানমারের আটজন নাগরিক রাখাইন রাজ্যের কাঁটাতারের সীমানা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। পরে সীমান্ত পিলার ৪১ নম্বর অতিক্রম করে গাছবুনিয়া এলাকায় এসে আশ্রয় নেন।

স্থানীয় লোকজন জানান, তাদের নিজেদের রাখাইন রাজ্যের সংঘাতের কারণে প্রাণ বাঁচাতে পালিয়ে এসেছেন বলে জানান।খবর পেয়ে কক্সবাজার ৩৪ বিজিবির আওতাধীন রেজুপাড়া বিওপির টহল দল ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল বলেন, ‘কক্সবাজার ৩৪বিজিবি আট জনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। সীমান্ত অনুপ্রবেশের ঘটনায় মামলা করা হচ্ছে। তাঁরা মিয়ানমারের কোন বাহিনীর সদস্য কি না তাও যাচাই করা হবে।’

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে: কর্নেল এস এম খায়রুল আলম পিবিজিএম, পিএসসি বলেন, ‘আটক ব্যক্তিরা মিয়ানমারের নাগরিক তবে মিয়ানমারের কোন বাহিনীর সদস্য কি না, তা এই মুহূর্তে নিশ্চিত হওয়া যায়নি। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup