শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে পাহাড়ধসে স্ত্রীর মৃত্যু, হাসপাতালে স্বামী

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৪:১২ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

গত দুইদিনের টানা বর্ষণে পাহাড় ধসে কক্সবাজার সদরের ঝিলংজায় নাছিমা আক্তার লিমা নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী জসিম উদ্দিন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল দুপুরে ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড়ছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পাহাড়ের ঢালঘেঁষা ঝুঁকিপূর্ণ বসতিতে বসবাস করছিলেন নাছিমা আক্তার লিমা ও তার স্বামী জসিম উদ্দিন। টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে একপর্যায়ে ধসে পড়ে তাদের বসতঘরের ওপর। এতে দুজনই মাটিচাপা পড়েন।

পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাদের বের করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক নাছিমা আক্তার লিমাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জসিম উদ্দিন বর্তমানে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইউনুচ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup