বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে বিএনপি নেতা আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪১ এএম
আটককৃত ছৈয়দ আলম
expand
আটককৃত ছৈয়দ আলম

কক্সবাজারের রামু উপজেলায় একটি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে ইউনিয়ন বিএনপির সভাপতি ছৈয়দ আলমকে আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের ভেতর ও বাইরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

এ সময় বিশৃঙ্খলার অভিযোগ ওঠে ছৈয়দ আলমের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে হস্তক্ষেপ করে তাকে আটক করেন।

তবে ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ভোটকেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেলায় সকাল ৮টা থেকে চারটি সংসদীয় আসনের ৫৯৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। নির্বাচন ঘিরে সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। প্রশাসনের দাবি, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অধিকাংশ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup