বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

৫০ কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে ডা. তাহের

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৪ পিএম
ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের
expand
ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির ও ১১–দলীয় জোটের প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিট পর্যন্ত বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া তথ্যে দেখা যায়, গণনা সম্পন্ন হওয়া ৫০টি কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকে ডা. তাহের পেয়েছেন ৬৭ হাজার ২৭ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী কামরুল হুদা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৬০৯ ভোট।

উপজেলা জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক বেলাল হোসাইন বেসরকারি এ ফলাফলের তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সারা দেশে একযোগে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোট নেওয়া হয়। চৌদ্দগ্রামের বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল। দুপুরের পর ভিড় আরও বাড়ে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে থাকায় ডা. তাহেরের সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন