মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির এক উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা 

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:৫৬ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

দলীয় শৃঙ্খলা রক্ষা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।

সাংগঠনিক চাপ ও অভ্যন্তরীণ পরিস্থিতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয়ভাবে জানানো হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা কমিটি বিলুপ্তির বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে সাংগঠনিক কারণের কথা উল্লেখ করা হলেও দলীয় একাধিক সূত্র বলছে, চান্দিনা আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়াই এই সিদ্ধান্তের প্রধান কারণ। এতে নির্বাচনের আগে স্থানীয় পর্যায়ে দলের শৃঙ্খলা প্রশ্নের মুখে পড়ে।

এর আগে, গত ২১ জানুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি মো. আতিকুল আলম শাওনকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারের পরও তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। এতে স্থানীয় বিএনপির রাজনীতিতে বিভক্তি আরও স্পষ্ট হয়ে ওঠে।

বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে এ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন ড. রেদোয়ান আহমেদ। তবে বহিষ্কৃত নেতার স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দলের ভোটব্যাংক বিভাজনের আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।

এদিকে চান্দিনা উপজেলা বিএনপি দীর্ঘদিন ধরেই অভ্যন্তরীণ কোন্দল ও নেতৃত্ব সংকটে ভুগছিল। কমিটি বিলুপ্তির মধ্য দিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচনের আগে মাঠ পর্যায়ের সংগঠনকে নিয়ন্ত্রণে আনতে ও শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার বার্তা দিতে চাচ্ছে বলে মনে করছেন দলীয় সংশ্লিষ্টরা।

চান্দিনা আসনে বিএনপি প্রার্থী ছাড়াও ১১ দলীয় জোটের প্রার্থীসহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ অবস্থায় উপজেলা কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত নির্বাচনী কৌশলের অংশ কি না, তা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup