রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় যৌথ অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৪:৩০ পিএম
চুয়াডাঙ্গায় যৌথ অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
expand
চুয়াডাঙ্গায় যৌথ অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গায় যৌথ অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুর দেড়টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়ার ও ভালাইপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা বীজ প্রত্যয়ন এজেন্সি।

অভিযান চলাকালে ভালাইপুর এলাকায় লাইসেন্সবিহীন ও অবৈধভাবে সার বিক্রির দায়ে মেসার্স নিউ তুষার ট্রেডার্স-কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, মেসার্স কুদ্দুস বীজ ভান্ডার-এ মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক সংরক্ষণ করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, চুয়াডাঙ্গা শহরের দৌলতদিয়ারে রহমান অটোমোবাইল-এ ৫ লিটার তেলে প্রায় ৩০০ গ্রাম কম দেওয়ার অভিযোগে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক দামে পণ্য ক্রয়-বিক্রয় করা এবং মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের বীজ বা পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা আনসার টিমের সদস্যরা। কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Saudi Arabia
Scheduled
21 Jun, 10:00 PM
VS
World Cup