শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ৮ বছরের আরিয়ানের

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০৯:২৬ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর বাড়ির পাশে ফকিরা পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিয়ান বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুমিরা ঘোনা বায়তুশ শরফ পাড়ার মো. জয়নাল আবেদীনের প্রথম ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. রফিক উদ্দিন জানান, বেলা ১২টার দিকে রহিম নামে এক প্রতিবেশী বাড়ির পাশে ফকিরা পুকুরে শিশুটিকে পানিতে ভাসতে দেখেন। পরে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, ঘটনাটি থানায় জানানো হয়নি। তাই এ বিষয়ে তিনি অবগত নন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank