শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, টাকা-মোবাইল লুটের অভিযোগ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৪:৪২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের জেলেপাড়া এলাকায় এক গৃহবধূকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণের চেষ্টা এবং নগদ টাকা ও মোবাইল ফোন লুটের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় পাশের জুদারপাড়া গ্রামের রবিউল হোসেন (২৯)-এর বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ভুক্তভোগীর স্বামী মাছ ধরতে সাগরে গেলে অভিযুক্ত ব্যক্তি ঘরে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূ পূজা দাশ (১৯)-কে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত নগদ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়দের দাবি, একই রাতে আরও দুটি বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনাতেও অভিযুক্তের সংশ্লিষ্টতা রয়েছে। ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ জানায়, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Australia VS Egypt
Scheduled
04 Jul, 12:00 AM
VS
World Cup