মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে ইটভাটার গর্তে জমে থাকা পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু ​

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৮:০২ পিএম
ফাইল ছবি
expand

চট্টগ্রামের ফটিকছড়িতে ইটভাটার জন্য খুঁড়ে রাখা গর্তের পানিতে পড়ে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার ভুজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউনিয়নের আন্দারমানিক গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহত শিশুরা হলো- হারুয়ালছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কলিম বাপের বাড়ির হাবিবুর রহমানের মেয়ে সাকি (৮) এবং একই বাড়ির জাকির হোসেনের মেয়ে সানজিদা (১১)। সম্পর্কে তারা প্রতিবেশী।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে খেলা করছিল সাকি ও সানজিদা। একপর্যায়ে তারা ইটভাটার মাটি কাটার ফলে সৃষ্ট গভীর গর্তে জমে থাকা পানিতে একজন পড়ে গেলে অন্যজন তাকে বাঁচাতে ঝাঁপ দেয়। কিন্তু গর্তটি গভীর হওয়ায় দুজনেই পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

​হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ইটভাটার মাটি কাটায় সেখানে বিশাল গর্তের সৃষ্টি হয়েছিল। বৃষ্টির পানি জমে থাকা গর্তে পড়ে শিশু দুটির মৃত্যু ঘটে। এতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।"

​এদিকে, জনবসতিপূর্ণ এলাকায় নিয়মবহির্ভূতভাবে ইটভাটার মাটি কেটে এমন বিপজ্জনক গর্ত করে রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank