সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে বিএনপি নেতা বহিষ্কার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০৯:৫৪ এএম
শাহাদাত হোসেন হাওলাদার
expand
শাহাদাত হোসেন হাওলাদার

দলীয় গঠনতন্ত্রবহির্ভূত কর্মকাণ্ড ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে চাঁদপুর পৌর বিএনপির ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন হাওলাদারকে দলের সব ধরনের পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।

পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মিয়াজী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাকমুন রশীদ স্বাক্ষরিত এক চিঠিতে গত ১৬ আগস্ট তাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্রবহির্ভূত কর্মকাণ্ড এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও বিনষ্ট করার অভিযোগে তাকে আগে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৫ আগস্ট বিএনপির সাবেক চেয়ারপারসন ও দলটির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শাহাদাত হোসেন হাওলাদার নেশাগ্রস্ত অবস্থায় উপস্থিত হন।

এ কারণে তাকে বিএনপির সব ধরনের দলীয় পদ-পদবি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। চিঠিতে আরও বলা হয়, বহিষ্কারের আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

তবে এ বিষয়ে মো. শাহাদাত হোসেন হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা হলেও কোন বক্তব্য পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank