

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের নির্যাতক প্রভোস্টকে বাঁচাতে লাঠিয়াল বাহিনী হয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রদল হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।
তিনি বলেন, ছাত্রকে প্রভোস্টকক্ষে আটকে নির্যাতনের প্রতিবাদে আন্দোলনরত এফএইচ হলের শিক্ষার্থী, হল সংসদ নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে সংহতি জানাতে আসা ডাকসু-হল সংসদ নেতৃবৃন্দের ওপর নির্লজ্জ হামলা চালিয়েছে ছাত্রদল।
সোমবার (১৭ আগস্ট) ভোরে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ জানান।
তার দাবি, শিক্ষার্থীদের সম্মিলিত আন্দোলনো ভীত হয়ে নির্যাতক প্রভোস্ট ও প্রশাসন গভীর রাত পর্যন্ত তালবাহানা করে তারপর ছাত্রদলের বহিরাগত সন্ত্রাসীদের এনে এফএইচ হলে হামলা চালায়।
পরে ছাত্রদলের সন্ত্রাসীরা দাবি করে তারা এফএইচ হল অফিসে অন্য হল থেকে আসা কাউকে থাকতে দেবেনা। অথচ তাদের হামলায় খোদ এফএইচ হলের ভিপি ও জিএস সহ শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা আহত হয়েছেন।
সাদিক কায়েম পোস্টে মন্তব্য করেন, এই সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে ছাত্রদলের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নগ্ন চেহারাও প্রকাশ পেয়েছে।
তবে নির্যাতককে রক্ষার জন্য পুনরায় নির্যাতন চালানোর এই ঘটনার জবাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই দেবে বলেও পোস্টের শেষে জানান তিনি।


