

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ পুলিশে পদোন্নতি নিয়ে কোন কোন গণমাধ্যমে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ। পুলিশের ভাষ্য, বাংলাদেশ পুলিশে পদোন্নতি হবে মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে ব্যাচভিত্তিক।
সোমবার (১৭ আগস্ট) মধ্যরাতে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্যানুসারে, বাংলাদেশ পুলিশে পর্যায়ক্রমে অতিরিক্ত আইজি পদে পদোন্নতি, ডিআইজি পদে পদোন্নতি, সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজিদের পদায়ন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি, সুপারনিউমারারি পুলিশ সুপারদের পদায়ন এবং পুলিশ সুপার পদে পদোন্নতির প্রক্রিয়া চলমান রয়েছে।
সূত্রে জানানো হয়, পদোন্নতির ক্ষেত্রে সিনিয়র ব্যাচের কর্মকর্তাদের ডিঙিয়ে জুনিয়র ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতি প্রদান করা হবে না। এ ধরনের পদোন্নতি প্রদানের কোন ধরনের সিদ্ধান্তও গ্রহণ করা হয়নি। অথচ সিনিয়র ব্যাচের কর্মকর্তাদের ডিঙিয়ে জুনিয়র ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হবে- এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করছে বাংলাদেশ পুলিশ।


