বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্ছেদ হলো ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০১:১৪ এএম
ছবি: সংগৃহীত
expand

রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘মিজানের ভাতের হোটেল’ উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৬ আগস্ট) দুপুরে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে ভাঙা হয়। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে কাফরুল এলাকার মূল সড়ক ও ফুটপাত দখল করে অস্থায়ী কাঠামো তৈরি করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন মিজানুর রহমান। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি সড়কে যানজটের সৃষ্টি হচ্ছিল।

ফুটপাত দখলমুক্ত করতে রবিবার সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে হোটেলটির অবৈধ অস্থায়ী কাঠামো উচ্ছেদ করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাফরুল থানা পুলিশ সহযোগিতা করে।

এর আগে গত ১০ আগস্ট আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় পুলিশের এক সদস্যকে বোতল দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।

ওই সময় ঘটনাস্থলে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে খাবার ও ব্যবসা পরিচালনার নানা ভিডিও ছড়িয়ে পড়ার পর ‘মিজানের ভাতের হোটেল’ ব্যাপক পরিচিতি পেয়েছিল। তবে ফুটপাত ও সড়ক দখলের অভিযোগে এবার হোটেলটির অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank