সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০৯:০৯ পিএম
মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা
expand

মাদকের টাকা না পেয়ে প্রায়ই মাকে মারধর ও হত্যার হুমকি দিতেন দুই ছেলে। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে প্রতিবেশীদের সহায়তায় তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন মা। পরে ভ্রাম্যমাণ আদালত দুই ভাইকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

রোববার (২ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত দুই ভাই হলেন গ্রামের মৃত আজদু মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৫) ও মতি মিয়া (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারভীন আক্তারের পাঁচ ছেলের মধ্যে দুলাল ও মতি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের অর্থ জোগাড় করতে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তেন। পরিবারের পক্ষ থেকে বারবার তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা হলেও তাতে কোনো ফল হয়নি। বরং মাদকের টাকার জন্য তারা মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।

রোববার সকালে দুই ভাই মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা চান। পারভীন আক্তার টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন এবং তাকে হত্যার হুমকি দেন। একপর্যায়ে তিনি প্রতিবেশীদের সহায়তায় দুই ছেলেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ভাইকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank