

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভোলার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ শাহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ জুলাই) ভোর ৪টায় ভোলা শহরের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে ভোলা সদর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক এই প্রভাবশালী সভাপতি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে ভোলা সদর থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
ভোলা সদর থানা পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে।