বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় পুলিশ সদস্য নুরউদ্দিন আটক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১০:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ভোলার দৌলতখানে জমি সংক্রান্ত বিরোধে হামলার ঘটনায় নুরউদ্দিন নামে এক পুলিশ সদস্যকে আটক করেছে দৌলতখান থানা পুলিশ। একই ঘটনায় মুহাইমিন শিকদার নামে তার এক সহযোগীকেও আটক করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যার পর দৌলতখান পৌর এলাকায় হামলার ঘটনা ঘটে। হামলায় আহত দৌলতখান পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সেলিম এবং সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. লিটনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত নুরউদ্দিন ঢাকার রমনা পুলিশ অফিসার্স মেসে জিম প্রশিক্ষক হিসেবে কর্মরত এবং তিনি দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আলাউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, পুলিশ সদস্য নুরউদ্দিন গ্রামের বাড়ি দৌলতখানে এসে তার চাচা লিটনের জমির গাছ কাটতে গেলে ওই বাড়ির লোকজন ও লিটন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে নুরউদ্দিন তার সহযোগী মুহাইমিন শিকদার, সোহাগ, সজিব, সুজন মিলে লিটন ও সেলিমকে বেধড়ক মারধর করে।

ওই বাড়ির বাসিন্দা আলাউদ্দিন মাস্টার অভিযোগ করে বলেন, গাছ কাটতে বাধা দেয়ায় নুরউদ্দিন তাকেও হুমকি দেয়। তবে অভিযুক্ত পুলিশ সদস্যের ভাই আল আমিন দাবি করেন, তার ভাই কয়েকদিন ধরে মানসিকভাবে অসুস্থ। এ ঘটনার জন্য তিনি সবার কাছে দুঃখ প্রকাশ করেন।

হাসপাতালে চিকিৎসাধীন লিটন জানান, তাকে ও সেলিমকে লাঠি ও রড দিয়ে মারধর করা হয়েছে। এতে তাদের শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। এ ঘটনায় তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

এ ব্যাপারে দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত পুলিশ সদস্য নুরউদ্দিন ও তার সহযোগী মুহাইমিন শিকদারকে আটক করা হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মুহাইমিন মাদকের সঙ্গে জড়িত থাকায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup