

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরিশাল নগরের নতুন বাজার এলাকায় পৃথক দুটি ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নতুন বাজারের বন বিভাগের কার্যালয়সংলগ্ন এলাকায় ময়লা অপসারণের কাজ করছিলেন। এ সময় ময়লার স্তূপের মধ্যে দুটি নবজাতকের নিথর দেহ দেখতে পান তারা।
বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে কোতোয়ালি মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। উদ্ধার হওয়া নবজাতক দুটির মধ্যে একটি ছেলে ও অন্যটি মেয়ে।
ময়লা সংগ্রহের কাজে নিয়োজিত এক পরিচ্ছন্নতাকর্মী বলেন, রাতে আমরা ময়লাগুলো এক জায়গায় করছিলাম। এ সময় দুটি ডিব্বা পাই। পরে ডিব্বার মুখ খুলে পলিথিন দেখতে পাই। পলিথিন সরানোর সময় কাপড় দেখতে পাই।
এরপর কাপড়ের ভেতরে দুটি নবজাতকের মরদেহ দেখতে পেয়ে আমরা ভয় পেয়ে যাই। দুই শিশুকেই একটি কালো কাপড়ের মধ্যে রাখা হয়েছিল।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. আল-মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নবজাতক দুটির মরদেহ সেখানে কীভাবে এলো এবং কারা ফেলে গেছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
ওসি আরও জানান, ঘটনার রহস্য উদঘাটনে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

