সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘অসভ্য আচরণ করবেন না, আমরা জানি কিভাবে সভ্য করতে হয়’ 

বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১০:৪৫ পিএম
নাসীরুদ্দীন পাটওয়ারী
expand
নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজের নামে মানহানির মামলা হওয়ার খবরের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ইঙ্গিত করে হুঁশিয়ারি দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে ভয়াবহ নির্যাতনের মুখেও আপস করেননি, তাই কোনো হুমকিকেই ভয় পান না।

রোববার (৮ মার্চ) বরিশাল নগরীর হালিমা খাতুন স্কুল মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত বরিশাল বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমাকে ধরে নিয়ে উল্টো করে ঝুলিয়ে সারা রাত নির্যাতন করা হয়েছে। তারপরও আমরা আপস করিনি। তাই কোনো হুমকি-ধমকিকে ভয় পাই না।’

মির্জা আব্বাসকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আপনাকে গোনার টাইম নেই। ভদ্র হতে শিখুন। আমরা সভ্য সমাজে বসবাস করি, অসভ্য আচরণ করবেন না। অসভ্য আচরণ করলে কীভাবে আপনাকে সভ্য করতে হয়, তা আমাদের জানা আছে।’

তিনি আরও বলেন, ‘আপনি ঢাকা-৮ আসনে ফেল করেছিলেন। তারেক রহমান নিজে এসে আপনাকে রক্ষা করেছেন। এখনো সময় আছে ভদ্র হোন।’

বক্তব্যের শুরুতে দেশের সার্বভৌমত্ব রক্ষার ওপর জোর দিয়ে পাটওয়ারী বলেন, তারা একটি স্বপ্নের বাংলাদেশ গড়তে সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছেন এবং সব সময়ই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন। দেশের মানুষ ভারতের আধিপত্য মেনে নিতে রাজি নয় বলেও মন্তব্য করেন তিনি।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার সহস্রাধিক নেতাকর্মী এতে অংশ নেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন