মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জালের এক টানেই ২০০ মণ ইলিশ!

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৮:৫৯ পিএম
ইলিশ মাছ
expand
ইলিশ মাছ

গভীর বঙ্গোপসাগরে মাছ শিকার এগিয়ে দিলাম এফবি সাইফ নামের একটি টলারে এক টানেই ২০০ মণ ইলিশ মাছ পেয়েছে। এতে ট্রলারে থাকা জেলেরা খুশিতে আত্মহারা হয়ে মাছ নিয়ে ঘাটে ফিরে এসেছে।

বুধবার (১৯ নভেম্বর) সকালে দুইশ মণ মাছ নিয়ে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র (বিএফডিসি) ঘাটে বিক্রির জন্য নিয়ে আসেন। এ মাছ গুলো প্রতি মণ ২৬ হাজার টাকা দরে ৫২ লাখ টাকায় বিক্রি করা হয়।

এর আগে গত ১৭ নভেম্বর কুয়াকাটা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ গভীর বঙ্গোপসাগরে এ মাছগুলো ধরা পড়ে।

ট্রলারেএ মাঝি মাসুদ মিয়া জানান, এফবি রাইসা নামের ট্রলারটি গত ১৪ নভেম্বর বাজার সওদা করে ১৭ জন জেলেকে নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকারে যায়। প্রথ দিকে মাছ কম পেলেও শেষের দিকে প্রচুর পরিমান ইলিশ ধরা পড়তে শুরু করে এবং ১৮ হাজার মাছ পাওয়া যায়। দীর্ঘদিন ধরে ইলিশ কম পাওয়ার কারণে জেলেদের জীবন যাত্র প্রায় থেমে গিয়েছিলো। হঠাৎ এত বেশি মাছ পাওয়ায় তারা অনেক খুশি।

ট্রলারের মালিক রুবেল বলেন, দীর্ঘদিন ধরেই সাগরে ইলিশ শিকারে গিয়ে খালি হাতে ফিরে আসতে হয়েছে। এতে ট্রলার মালিকদের লোকসান গুনতে হয়েছে। এ মাছ বিক্রি করে আগের লোকসান কিছুটা কাটিয়ে উঠতে পারবে বলেও জানান তিনি।

মৎস্য আড়তদার মোস্তফা আলম বলেন, এতো বেশী মাছ দুএক বছরে পাওয়া যায়নি। সাইফ নামের ট্রলারটিতে ২শ মন ইলিশ পেয়েছে। জেলেরা মাছ পাচ্ছে শুনে খুব খুশি লাগছে।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ২/৩ বছর ধরে ইলিশ নাই বললেই চলে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরন কেন্দ্র (বিএফডিসি) ঘাটে। এভাবে যদি সমুদ্রে ছেলেরা মাছ পায় তবে পিছনের ধার দেনা কাটিয়ে উঠতে পারবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Portugal VS Uzbekistan
35'
2 - 0
6' Cristiano Ronaldo
17' Nuno Mendes
World Cup