শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাথরঘাটায় ২টি হরিণ ও ফাঁদসহ শিকারী আটক

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০২:৪৮ পিএম
শিকারী মো. হানিফ মিয়া (৪৫)
expand
শিকারী মো. হানিফ মিয়া (৪৫)

বরগুনা পাথরঘাটায় দুটি জবাইকৃত হরিণ ও হরিণ শিকারের ফাঁদসহ শিকারী মো. হানিফ মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টায় আটক হানিফ মিয়াকে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

এর আগে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে পাথরকাটা সদর ইউনিয়নের বাদুরতলা খালের মোহনা থেকে তাকে আটক করা হয়। জব্দ হরিণ দুটির ওজন প্রায় ১৬০ কেজি।

আটক হানিফ মিয়া পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আবুল বাসারের ছেলে।

বন বিভাগের বিট কর্মকর্তা মো. আব্দুল হাই কোস্টগার্ডের বরাত দিয়ে জানান, গোপোর সংবাদের ভিত্তিতে জানতে পারেন কিছু অসাধু চোরাকারবারি হরিণ শিকার করে নিয়ে আসছে, এমন সাংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে বাদুরতলা খালের মোহনা থেকে জবাইকৃত দুটি পুরুষ হরিণ, হরিণ শিকারের ফাঁদসহ হানিফ মিয়াকে আটক করে। পরে সকালে বন-বিভাগের কাছে হস্তান্তর করেন তারা।

তিনি আরো জানান, হানিফ মিয়াকে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোঃ পনির শেখ সংখিপ্ত বিচারের মাধ্যমে আসামীকে ১ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৩ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এছাড়া জবাইকৃত হরিণ দুটিকে কেরোসিন দিয়ে মাটি চাপা দেয়া নির্দেশ দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
USA VS Australia
Scheduled
20 Jun, 01:00 AM
VS
World Cup