বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানের বন্যার্তদের পাশে এনসিপির সুজা উদ্দিন

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১০:১৭ পিএম আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১০:৩২ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবান জেলার কুহালং ইউনিয়নের দুর্গম কিয়কমলং গ্রামে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি (NCP)।

দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন (এ এস এম সুজা উদ্দিন)-এর উদ্যোগে "সাধ্যের মধ্যে সহযোগিতা" শীর্ষক ত্রাণ কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় মারমা জনগোষ্ঠীর বন্যাদুর্গত পরিবারগুলোর কাছেও ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়।

এর আগে জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকায়, বিশেষ করে বাঁশখালী ও সাতকানিয়া উপজেলায়ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে।

সুজা উদ্দিন জানান , মানবিক দায়িত্ববোধ থেকে দুর্যোগকবলিত মানুষের পাশে থাকার এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দুর্গত মানুষের প্রয়োজন অনুযায়ী দলের স্বেচ্ছাসেবীরা সহযোগিতা কার্যক্রম চালিয়ে যাবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup