বৃহস্পতিবার
১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুমধুমে মাদক চালান জব্দ, দুই যুবক গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৯:৫৪ পিএম
ঘুমধুমে পুলিশের অভিযানে মাদক চালান জব্দ, দুই যুবক গ্রেপ্তার
expand
ঘুমধুমে পুলিশের অভিযানে মাদক চালান জব্দ, দুই যুবক গ্রেপ্তার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ঘধুমে একটি পুলিশের বিশেষ অভিযানে ১০ হাজার ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং পিক-আপ ট্রাক জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (৯ মে) দুপর ১টা মি: দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলা ৬নং ওয়ার্ডের মেম্বারঘাটা বৌদ্ধ বিহার সংলগ্ন পাকা সড়কে তল্লাশি চালায় থানা'র এসআই (নি:) জাকির হোসেন সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি বিশেষ টিম।

এ সময় নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে কক্সবাজারগামী একটি সন্দেহভাজন পিক-আপ ট্রাক থামানো হয়। আটক ব্যক্তিদের হলেন, মো: শাকিল (২৮)। তিনি চাঁদপুর জেলা চারভাঙা মুসলিম মিয়ার ছেলে।

আপর জন হলেন, মো: কাউসার (২৪) তিনি পিতা হোসেন আহম্মদ তিনি ককসবাজার জেলা পালংখালী এলাকার হোসেন আহম্মদ ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক বহনের বিষয়টি অস্বীকার করলেও পরে তল্লাশিতে পিক-আপে ট্রাক বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবা পাওয়া যায়। সেখান থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক শাকিল ও মো: কাউসারকে আটক করে পুলিশ এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিক-আপ জব্দ করে।

ঘুমধুম তদন্ত কেন্দ্রের আইসি মো: জাফর ইকবাল জানান, উপজেলায় মাদক ও চোরাচালান দমনে নিয়মিত অভিযান চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন