

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরী নদীতে নিখোঁজ পর্যটক আব্দুল ওয়াদুদ সায়েমের (২১) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ) সন্ধ্যায় উপজেলার সাদাপাহাড় একাকার মাতামুহুরি নদীর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত পর্যটক আব্দুল ওয়াদুদ সায়েম (২১) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাকখালী কদল ভূঁইয়ার বাড়ি এলাকার মো.সাইফুল্লাহের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, সায়েম তার সঙ্গীয় আরো ৫ বন্ধু সহ বৃহস্পতিবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে লামার মাতামুহুরী নদীর পাশে মিনঝিরি হোয়াইট পিক স্টেশন নামে রিসোর্টে বেড়াতে আসেন। রিসোর্টে চেক ইন করে দুপুরে তারা নদীতে গোসল করতে নামে। গোসলের সময় অসতর্কতাবশত সে গভীর জলে গেলে সেখানে পানিতে তলিয়ে যায়। রিসোর্টের লোকজন ও স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে লামা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে লামা ফায়ার সার্ভিসের টিম ও চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দল দীর্ঘ ৬ ঘন্টা অভিযান চালিয়ে সন্ধ্যা ৭টায় মরদেহটি উদ্ধার করে।
এই বিষয়ে রিসোর্টটির মালিক আজিম জানান, ছয় জন পর্যটক তাদের রিসোর্টে আসেন, তারা প্রয়োজনীয় জিনিসপত্র ও ব্যাগ রিসোর্টে রেখে মাতামুহুরী নদীতে গোসল করতে নামেন। নদীর গভীর অংশে না যাওয়ার জন্য তাদের সর্তক করা হয়েছিল।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, মাতামুহুরি নদীতে নিখোঁজ পর্যটক আব্দুল ওয়াদুদ সায়েম এর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে তাঁর মরদেহ হস্তান্তর করা হবে ।
উল্লেখ্য, গত বছর ২ অক্টোবর লামা উপজেলাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকার মিনঝিরি সাদা পাহাড়স্থ হোয়াইট পিক স্টেশন রিসোর্টের সামনে মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে মো. সোহান (২৭) নামে আরও এক পর্যটকের মৃত্যু হয়েছিল।
মন্তব্য করুন