রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেড় বছর পর বাগেরহাট সরকারি হাসপাতালে আইসিউ ইউনিট চালু

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৪:৫৯ পিএম
বাগেরহাট সরকারি হাসপাতালে আইসিউ ইউনিট চালু
expand
বাগেরহাট সরকারি হাসপাতালে আইসিউ ইউনিট চালু

বাগেরহাটে ২৫০ শয্যা জেলা হাসপাতালে দীর্ঘদিন বন্ধ থাকা ১০ শয্যা বিশিষ্ট আইসিউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) সেবা আবারও চালু হয়েছে। রোববার বেলা ১১টায় স্বাস্থ্য মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন ভার্চুয়ালি যুক্ত হয়ে এই আইসিউ ইউনিটের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) অনুপ দাশ, সিভিল সার্জন ডা.আ.স.মো: মাহবুবুল আলম, হাসপাতালের ত্বত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দারসহ কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।দীর্ঘদিন পরে হলেও আইসিউ সেবা চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আইসিউ চালু হওয়া বাগেরহাটবাসীর জন্য সৌভাগ্যের বিষয়। তবে এর সাথে হাসপাতালে জনবল ও বেশকিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির সংকট রয়েছে। ভবিষ্যতে সিসিইউ, সিটিস্কান এবং কিডনি ডায়ালাইসিসের মত গুরুত্বপূর্ণ সেবা চালু করা হবে বলে জানান স্থানীয় সংসদ সদস্য ও হাসপাতাল কর্তৃপক্ষ।

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, একজন মুমূর্ষ রোগীর স্বজনরা জানে আইসিউ কত প্রয়োজনীয়। যন্ত্রপাতি থাকলেও, হাসপাতালে আইসিউ সেবা চালু ছিল না। আজকে এই সেবা চালুর মধ্য দিয়ে বাগেরহাটবাসী চিকিৎসা সেবায় একধাপ এগিয়ে গেল। হাসপাতালের যেসব সংকট রয়েছে তা পূরণ করার আশ্বাস দেন এই সংসদ সদস্য।

হাসপাতালের ত্বত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, আইসিউ‘র জন্য ২৪ ঘন্টা প্যাথলজি ও পরীক্ষা নিরিক্ষার সুবিধা থাকতে হয়। আমাদের সেই জনবল নেই। আবার আর্থিক সংকটও রয়েছে। তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করি রোগীদের সেবা দেওয়ার। ডায়ালাইসিস বিষয়ক যন্ত্রপাতি, সিটিস্কান মেশিনসহ যেসব সংকট রয়েছে, সে বিষয়ে উর্দ্ধোতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশাকরি দ্রুত আমরা পূর্ণাঙ্গ সেবা দিতে পারব।

সিভিল সার্জন ডা.আ.স.মো: মাহবুবুল আলম বলেন, উপজেলা হাসপাতালগুলোর গুরুত্বর রোগের সেবা দেওয়ার সক্ষমতা না থাকায় জেলা হাসপাতালের উপর ভরসা করতে হয় বেশিরভাগ মানুষের। জেলা হাসপাতালে আইসিউ চালু হওয়ায় সবাই আরও বেশি সেবা পাবে। তবে সকলকে আন্তরিকতার সাথে সেবা দেওয়ার অনুরোধ করেন এই কর্মকর্তা।

করোনাকালে ২০২১ সালের ২৩ এপ্রিল বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে তিনটি শয্যার মাধ্যমে আইসিউ সেবা চালু করা হয়। পরবর্তীতে বিভিন্ন সময় আরও ৭টি শয্যা যুক্ত করে ২০২৩ সালের ১৪ নভেম্বর মোট ১০ শয্যার আইসিউ ইউনিট উদ্বোধন করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রকল্পের মাধ্যমে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত আইসিউ ইউনিট চালু ছিল। প্রকল্প শেষ হওয়ায় জনবলও উঠিয়ে নেয় মন্ত্রণালয়। এরপর থেকে দেড় বছরের বেশি সময় ধরে হাসপাতালের আইসিউ ইউনিট বন্ধ ছিল। অব্যবহৃত থেকে নষ্ট হচ্ছিল ভেন্টিলেটর, পেশেন্ট মনিটরসহ মূল্যবান যন্ত্রপাতি। সব শেষ আজ আইসিউ ইউনিট উদ্বোধন করা হল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
FIFA World Cup
LIVE
Germany VS Curaçao
Scheduled
Germany
- - -
Curaçao
World Cup