রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে গরু উপহার দেওয়া সেই সোহাগ গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৪:০৪ পিএম
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়া গরু এবং গ্রেপ্তার সোহাগ মৃধা।
expand
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়া গরু এবং গ্রেপ্তার সোহাগ মৃধা।

প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামে একটি গরু উপহার দিয়ে আলোচনায় এসেছিলেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সোহাগ মৃধা। আলোচিত সোহাগ মৃধাকেই এবার গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৪ জুন) মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোহাগ মৃধার বিরুদ্ধে মারামারি এবং পর্নোগ্রাফি আইনের দুটি মামলা রয়েছে। এর মধ্যে মারামারির মামলায় তিনি প্রধান আসামি এবং অপর মামলায় সহযোগী আসামি হিসেবে অভিযুক্ত। এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, গ্রেপ্তারের পর রোববারই তাকে আদালতে সোপর্দ করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

গত বছর বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামের একটি গরু উপহার দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন সোহাগ মৃধা। পরে খালেদা জিয়ার পক্ষ থেকে গরুটি গ্রহণ করলেও সোহাগের পরিবারের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে সেটি ফেরত দেন। পরবর্তীতে চলতি ঈদুল আজহা উপলক্ষে গরুটি বিক্রি করেন সোহাগ।

একসময় ‘কালো মানিক’ উপহার দিয়ে প্রশংসা পাওয়া সেই সোহাগ মৃধার গ্রেপ্তারের ঘটনায় এলাকায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
FIFA World Cup
LIVE
Germany VS Curaçao
Scheduled
Germany
- - -
Curaçao
World Cup