শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে ৬টি ককটেল উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪০ এএম
উদ্ধারকৃত ককটেল
expand
উদ্ধারকৃত ককটেল

বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানে ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) গভীর রাতে শহরের কাঠেরপোল এলাকার একটি পরিত্যক্ত ভবনের পাশ থেকে এই ককটেল উদ্ধার করা হয়।

যৌথবাহীনির সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাগেরহাট সদরের হাড়িখালি (কাঠেরপুল) সুইচগেট এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পরিত্যক্ত একটি ভবনের পাশ থেকে ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনীর বাগেরহাট সদর ২৩ আরই ব্যাটালিয়নের নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালিত হয়।

রাত সাড়ে বারোটার দিকে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের পাশে মাটি খুঁড়ে রাখা প্লাস্টিক বালতির ভেতর থেকে ৬ পিস ককটেল উদ্ধার করা হয়।

সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা নির্বাচনের আগের দিন বা নির্বাচনের দিন এসব ককটেল ব্যবহারের পরিকল্পনায় গোপনে মজুত করে রাখে। ঘটনাস্থলে বর্তমানে পুলিশের একটি টহল দল দায়িত্ব পালন করছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, র‍্যাবের বোম্ব ডিসপোজাল (বিডি) টিম ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধারকৃত ককটেলগুলো নিষ্ক্রিয় করা হবে বলে জানানো হয়েছে।

এ ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Belgium
Scheduled
11 Jul, 01:00 AM
VS
World Cup