শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৯ এএম
স্বর্ণের গয়না
expand
স্বর্ণের গয়না

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ের মাধ্যমে নতুন মূল্য নির্ধারণ করেছে, যা সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে সোনা বিক্রি হচ্ছে এই নতুন দামে।

সোমবার সকালে দেয়া এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড)-এর দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার মূল্য সমন্বয় করা হয়েছে।

এতে প্রতি ভরিতে সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা।১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ২৮ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৮ বার দাম বাড়ানো হয়েছে এবং ১০ বার কমানো হয়েছে।

আর ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বেড়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Belgium
Scheduled
11 Jul, 01:00 AM
VS
World Cup