

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আমাদের দেশে শাসক বদলায় কিন্তু শাসন বদলায় না। চাঁদাবাজী যে সরকার গিয়েছে সে সরকারের আমলে যেমন থাকে, নতুন সরকার আসলে আরো বৃদ্ধি পায়। চাঁদাবাজির বহু সংস্কৃতি দেখলাম। একজন মানুষের বিশেষ জায়গা চেপে ধরে ব্যাংকের চেকের মধ্যে স্বাক্ষর নিচ্ছে।
বান্দরবানের লামা উপজেলার আজিজনগরে পাহাড় ধসে শিশুসহ পাঁচ জনের নিহতের পরিবারকে দেখতে গিয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ শাহজাহান।
সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে দশটার সময় আজিজনগর ইউনিয় পরিষদ হলরুমে এই আলোচনা সভার আয়োজন করা হয়। পরে দুই নিহতের পরিবারকে জামায়াতের আমিরের পক্ষ থেকে ১ লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকা অনুদান এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকেও আর্থিক অনুদান ও ত্রানসামগ্রী তুলে দেওয়া হয়।
এসময় অনুপস্থিত ছিলেন বান্দরবানের জেলা আমীর এস.এম. আব্দুস্সালাম আজাদ, নায়েবে আমীর এ্যাডভোকেট আবুল কালাম, জেলা সেক্রেটারী মাওলানা আব্দুল আওয়ালসহ জেলা উপজেলার অসংখ্য নেত্যৃবৃন্দরা।
অনুষ্ঠান শেষে পাহাড় ধসে পাঁচ মৃত ব্যক্তির কবর জিয়ারত করেন এই নেতৃবৃন্দরা।