

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাড়ির পাশের একটি পতিত জমির পানিতে ভাসমান অবস্থায় আবুল হোসেন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ জুলাই) সকালে উপজেলার একলাশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন একলাশপুর ইউনিয়নের মৃত বাবুলের ছেলে। যে স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে, সেটি তার বাড়ি থেকে প্রায় ৫০ গজ দূরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় বাসিন্দারা জমির পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে বেগমগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বেগমগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।