

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের চকরিয়া উপজেলায় বন্যার পানিতে নৌকা ডুবে হাসনাতুল জন্নাত ঝর্ণা (১২) নামের এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) চকরিয়ার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পরে প্রায় ছয় ঘণ্টার উদ্ধার অভিযান শেষে নিখোঁজ ঝর্ণার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহত ঝর্ণা ওই এলাকার বাসিন্দা আব্দুল মালেকের মেয়ে।
জানা যায়, অবিরাম টানা বৃষ্টিতে মাতামুহুরী নদীতে নেমে আসা পাহাড়ি ঢলের অথৈয় পানিতে তলিয়ে যায় বসতবাড়ি। এ অবস্থায় তিন মেয়েকে নিরাপদে রাখতে নৌকা করে নিকটাত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন আবদুল জলিল। এ সময় প্রবল স্রোতের মুখে পড়ে নৌকাটি উল্টে যায়। এতে নৌকায় থাকা তিন বোন- ঝর্ণা, সাওরিন মনি ও জেরিন পানিতে তলিয়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দারা সাওরিন ও জেরিনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও ঝর্ণা পানির স্রোতে ভেসে নিখোঁজ থাকে।
দুর্ঘটনার খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। দীর্ঘ প্রায় ছয় ঘণ্টা খোঁজাখুঁজির পর দুপুর ২টার দিকে ঝর্ণার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান জানান, বন্যার পানির তীব্র স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়। উদ্ধারকারীরা দুই শিশুকে জীবিত উদ্ধার করতে পারলেও শেষ পর্যন্ত ঝর্ণাকে বাঁচানো সম্ভব হয়নি। নৌকা ডুবে কিশোরীর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে কিশোরী ঝর্ণার শোকসন্তপ্ত পরিবারের পাশে সমবেদনা জানতে ছুটে এসেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার। ইতোপুর্বে ছোট্ট শিশু জেরিন মারা যাওয়ার বিষয়ে তার বাবা আবদুল মালেকের বক্তব্য সঠিক ছিল না বলে নিশ্চিত করেন ইউএনও।