বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রী-সন্তানকে জিম্মি করে প্রবাসীর গাড়িতে ডাকাতি, ৩০ লাখ টাকার মালামাল লুট 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৫:৩১ এএম
expand
স্ত্রী-সন্তানকে জিম্মি করে প্রবাসীর গাড়িতে ডাকাতি, ৩০ লাখ টাকার মালামাল লুট 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রী-সন্তানসহ সংঘবদ্ধ ডাকাত দলের হামলার শিকার হয়েছেন আরমান (৪০) নামে এক জাপান প্রবাসী। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে ভুক্তভোগী পরিবারের কাছ থেকে ১৫ ভরি স্বর্ণালংকার, একটি আইফোন-১৬ প্রো ম্যাক্সসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। লুট হওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকারও বেশি।

বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আরমান ফেনী জেলার আব্দুস সোবহানের ছেলে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রবাসী আরমান তাঁর স্ত্রী, সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যকে নিয়ে জাপান যাওয়ার উদ্দেশ্যে ফেনী থেকে একটি মাইক্রোবাসে ঢাকার দিকে আসছিলেন। পথে গাড়িটি মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোলপ্লাজা এলাকায় পৌঁছালে অজ্ঞাতপরিচয় ৫ থেকে ৬ সদস্যের একটি সশস্ত্র ডাকাত দল দেশীয় অস্ত্র—চাপাতি, ছুরি ও লোহার রড—নিয়ে গাড়ির গতিরোধ করে।

গাড়িটি থামানোর সঙ্গে সঙ্গে ডাকাতরা আরমান ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে মারধর শুরু করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে আরমানের স্ত্রীর কাছে থাকা ১৫ ভরি স্বর্ণালংকার, একটি আইফোন-১৬ প্রো ম্যাক্স, আরও দুটি মোবাইল ফোন এবং নগদ ৩০ হাজার টাকা লুট করে দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, "ঘটনাটি মেঘনা টোলপ্লাজা এলাকায় হলেও মূল মহাসড়কে ঘটেনি। এটি মহাসড়কের পাশের একটি সংযোগ সড়কে ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।"

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Morocco
Scheduled
10 Jul, 02:00 AM
VS
World Cup